× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০১:৩১ পিএম

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০১:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় সোমবার (৪ মে) দুপুরে এ দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। 

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

এ ঘটনায় ট্রাকটি সড়কে উল্টে যায় ও অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি অন্য একটি অটোরিকশায় করে যাচ্ছিলাম। এরপর দেখি, দুর্ঘটনার কবলে পড়ে তিন নারী সড়কে ধাপরাইতেছিল। দৌড়ে এসে তাঁদের সড়কের পাশে নিয়ে আসি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!