ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:০৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে মোট ২৪ শিশুর মৃত্যু হলো।

সোমবার (৪ মে) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়।

গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৮২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬৩ শিশু।