× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:২৬ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছেন। আ. রহিম রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিলেন।

নিহত আব্দুর রহিম জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন। আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপনি যখনই নামটা বলছেন তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। কারণ আব্দুর রহিম আমার আত্মীয়। আমরা চাই সরকার যেন দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।

গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।

সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জ ও ময়মনসিংহের দুই যুবকের মৃত্যু হয়। একই হামলায় আরও একজন বাংলাদেশি আহত হন এবং একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হন।

নিহতদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম ও কিশোরগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮) রয়েছেন। একই ঘটনায় লিমন দত্ত নামের আরেক বাংলাদেশি সেনা আহত হয়ে একটি পা হারিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!