× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:৫২ এএম

বৃষ্টিতে ভিজতে বের হয়েই বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:৫২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি হচ্ছিল। শামীমা বৃষ্টিতে ভিজতে ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!