× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:৫৫ এএম

চট্টগ্রামে তিন সার কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে যত সার কারখানা রয়েছে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো সার কারখানা আমরা সারা বছর চালাতে পারি না। বিভিন্ন সময় গ্যাস সংকটের কারণে সমস্যা সৃষ্টি হয়। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় অগ্রাধিকার শিল্প-কারখানা এবং তৃতীয় অগ্রাধিকার সার কারখানাকে দেওয়া হয়।

মন্ত্রী আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। কারখানাটির স্থাপিত উৎপাদন ক্ষমতার তুলনায় বর্তমানে উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটি বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন তুলনামূলক কম হয়। এ কারণে এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস সরবরাহের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাটি যেন পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে, সে জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ দল নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।

পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

এ সময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!