× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৯ পিএম

তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে প্রতিপক্ষের মাথা নষ্ট হয়ে গেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর তারেক রহমান প্রত্যাবর্তন করছেন। তার নিশ্চিত আগমনের বার্তায় প্রতিপক্ষের মাথা নষ্ট হয়ে গেছে; তারা প্রলাপ বকতে শুরু করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈচাপুর ইউনিয়নের কইছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠককে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জামায়াতে ইসলামের আমিরের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা নিজেরাই নিজেদের ভালো হয়ে যাবার সার্টিফিকেট দিচ্ছেন। কী কারণে তারা খারাপ হয়েছিলেন বা জনগণ কেন তাদের খারাপ বলে মনে করছে, তা কিন্তু স্পষ্ট করেনি। জনগণ তাদের ভালো বলছে না। তারা আসলেও ভালো হয়নি; যদি ভালো হতেন, তাহলে একাত্তরের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতেন।’

তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু একটি দলীয় নির্বাচন নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ব্যক্তিগত মতপার্থক্য ও বিভাজন ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনি কার্যক্রমের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে। প্রতি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সজাগ ও সক্রিয় থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে। জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার জন্য আন্তরিক ও সংগঠিত প্রচারণা চালানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘জনগণই বিএনপির মূল শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। জনগণের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে বলে আমি আশাবাদী।’

বৈঠকে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ পৌর, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!