ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:০১ এএম
আটক ভারতীয় গরু। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী টেট্টা মেজবাহের ইটভাটাসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি)।

তিনি জানান, আটক ভারতীয় গরুর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।