× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:১৫ পিএম

নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাক ভাঙচুর করে এবং চালককে মারধর করে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) এবং তাদের মেয়ে ফাতেমা জান্নাত (৯)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী কাঠবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Link copied!