নওগাঁর-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮ নম্বর কুশুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং আকিব জাওয়াদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নওফেল আলী মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাত্রনেতা মমিনুর রহমান, খাইরুল ইসলাম রাজু, জুয়েল রানা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনি পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


