× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:১৪ পিএম

নওগাঁয় বিশেষ অভিযানে ৪ পাওয়ার টিলার উদ্ধার, গ্রেপ্তার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দা উপজেলায় চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ জব্দ করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গাড়িক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) এবং লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মো. মিলন হোসেন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মান্দা থানা এলাকায় একাধিক পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মান্দা উপজেলার গাড়িক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মহাদেবপুর থানার শালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে মহাদেবপুর উপজেলার লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মো. মিলন হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।

পরবর্তীতে দুই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থান থেকে গত ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে চোরাই পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী কৃষক রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করে দ্রুত চোরাই কৃষিযন্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতার প্রশংসা করেন। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসী কৃষিকাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুনরুদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধ প্রতিরোধে তিনি জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!