× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৩৭ এএম

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৩৭ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামের এক যুবক। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী ও শিশু কন্যার ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

 

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি এবং পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেন ওসি।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!