× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৩:০২ পিএম

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৩:০২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নওগাঁয় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রাম ও মান্দা উপজেলার চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ক্ষেত থেকে শসা সংগ্রহের সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন মোখলেছুর রহমান। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। ধামইরহাট থানার পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু হোসেন মারা যান। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!