× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৮:১১ পিএম

নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৮:১১ পিএম

অভিযুক্ত স্বামী মো. মকিম। ছবি : রূপালী বাংলাদেশ

অভিযুক্ত স্বামী মো. মকিম। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী মো. মকিমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিউলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. মর্জিনা খাতুন (২৮) একই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

বিকেল ৪টার দিকে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক কলহের জেরে মো. মকিম নিজ বাড়িতে স্ত্রী মর্জিনা খাতুনকে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখমণ্ডল ও নাকে আঘাত করে গুরুতর আহত করেন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে পালানোর সময় অভিযুক্ত মকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!