× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:১৪ এএম

তেল পাচারের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মারধর, থানায় মামলা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:১৪ এএম

হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার সাংবাদিক এম এ মালেক

হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার সাংবাদিক এম এ মালেক

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ মালেকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  তেল পাচারের গুঞ্জন নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে একটি পেট্রোল পাম্পে তার ওপর হামলা চালানো হয়।  এ সময় তাকে মারধর করা, মোবাইল ফোন ভাঙচুর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।  

বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব বাজার এলাকায় ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তিনি ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, পাম্পটিতে তেলবাহী লরির কিছু তেল রেখে তা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।  স্থানীয়দের আহ্বানে ঘটনাস্থলে যান দৈনিক ভোরের দর্পণ ও সকালের সময় পত্রিকার ধামইরহাট প্রতিনিধি এম এ মালেক।  সেখানে তিনি স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করছিলেন। 

এ সময় পাম্পের পেটোয়া বাহিনীর সদস্যরা তার ওপর চড়াও হন।  অভিযোগ রয়েছে, বড় চকগোপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সুফিয়ান পান্নার নেতৃত্বে ৮–৯ জন তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলাকারীরা তার মোবাইল ফোন ভেঙে দেন এবং সঙ্গে থাকা প্রায় ৪০ হাজার টাকার বেশি ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী এম এ মালেক বাদী হয়ে ধামইরহাট থানায় এজাহার দায়ের করেছেন।  তার ওপর হামলার প্রতিবাদে ধামইরহাটের সাংবাদিক সমাজে ক্ষোভ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়েছি।  দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!