× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৪ পিএম

নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৪ পিএম

নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁয় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বিভিন্ন আম বাজারে আসবে। অপরিপক্ব আম বাজারজাতকরণ ঠেকাতে প্রতিবছরের মতো এবারও আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাতসহ বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করা যাবে।

রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সময়সূচি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে আম সংগ্রহের এই সময় নির্ধারণ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিপক্ব আম নিশ্চিত করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। তবে কোনো দুর্যোগ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে। অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম বাজারে তোলা যাবে না। নওগাঁর আমের সুনাম অক্ষুণ্ন রাখতে তিনি চাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!