× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:০৯ পিএম

কালিয়ায় অস্ত্রসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:০৯ পিএম

গ্রেপ্তার সবুজ মোল্যা ও উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার সবুজ মোল্যা ও উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় ১৩টি মামলার আসামি সবুজ মোল্যাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, হেলমেট ও বিপুল পরিমান ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। 

গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!