× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২২ পিএম

ফেরিতে ট্রাকের ধাক্কায় ৫ যানবাহন নদীতে, মৃত্যু ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলমান ফেরিতে ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহন ধলেশ্বরী নদীতে তলিয়ে গিয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনার সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি যানবাহন ও যাত্রী নিয়ে বক্তাবলীর পূর্ব ঘাট থেকে পশ্চিম ঘাটের দিকে যাচ্ছিল।

মাঝ নদীতে থাকাকালীন হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এতে ট্রাকটি সামনের একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানসহ নদীতে পড়ে যায়।

নৌ পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সম্ভবত ট্রাকটি ফেরিতে ওঠার সময় গিয়ারে রাখা ছিল। সেটি হঠাৎ সামনে চলে গেলে চালক আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে পাঁচটি যানবাহনই নদীতে ডুবে যায়।

স্থানীয়রা জানান, প্রবাসী মাসুদ রানা বক্তাবলী ইউপির গোপালনগরের আতাউর সরদারের ছেলে। তিনি প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছিলেন এবং পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জ শহরে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সময় তিনি মারা যান।

ডুবুরিরা প্রায় সাড়ে চার ঘণ্টা তল্লাশি চালিয়ে মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করেন। মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারে আটকে গিয়ে মারাত্মকভাবে বিকৃত হয়ে গিয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, তা ট্রাকচালক বলতে পারবেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তাকে খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!