× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:০৪ এএম

নারী দিয়ে ব্ল্যাকমেলিং ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:০৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অত্যাচার ও হয়রানি যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রতিবাদই হয়ে ওঠে একমাত্র পথ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমনই এক অভিযোগ উঠেছে আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

সুদের ব্যবসার আড়ালে চাঁদাবাজি, নারী দিয়ে ব্ল্যাকমেলিং এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত আসলামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (৫ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসার আড়ালে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার প্রধান লক্ষ্য নিরীহ মানুষ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাওনা টাকা আদায়ের নামে সে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে আসছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, আসলামের ভয়াবহ কৌশলগুলোর একটি হলো নারী দিয়ে ফাঁদ পাতা। এলাকার সহজ-সরল যুবক ও ব্যবসায়ীদের টার্গেট করে নারী দিয়ে ব্ল্যাকমেল করা, পরে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে সেগুলোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা তার নিত্যদিনের কাজ। টাকা দিতে অস্বীকার করলে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে।

মানববন্ধনে এক নারী ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, “আসলামের এসব কর্মকাণ্ডের কারণে আমাদের এলাকার অনেক পরিবার আজ পথে বসেছে। মান-সম্মানের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায়নি। আজ আমরা বাধ্য হয়েই রাজপথে নেমেছি। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।”

বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলামের মতো অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ালে শান্তিপ্রিয় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে। মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসলামকে আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!