× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০২:৪৩ পিএম

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০২:৪৩ পিএম

যৌথ অভিযানে গ্রেপ্তাররা। ছবি : রূপালী বাংলাদেশ

যৌথ অভিযানে গ্রেপ্তাররা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন মামলার দণ্ডপ্রাপ্ত তিন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। 

অভিযানে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূলহোতা রাসেল ফকির (৩০), তার সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুলকে (২৯) গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা দণ্ডপ্রাপ্ত আসামি।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশি অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসব মোবাইল ফোন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় অপরাধ দমনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!