× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:৫২ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:৫২ পিএম

গ্রেপ্তার ডাকাত সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ডাকাত সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাতে চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ব্লকেড অভিযানের সময় আরামবাগের চিত্তরঞ্জন এলাকার বড় পুকুরের পূর্ব পাড়সংলগ্ন কাঠগাছের বাগানের ভেতর সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!