ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলায় নাবিস্কো বিস্কুটের আকর্ষণীয় ও প্রাণবন্ত উপস্থিতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে নাবিস্কো বিস্কুটের সুপরিকল্পিত ও ব্যস্ত স্টল। দেশীয় খাদ্য শিল্পে দীর্ঘদিনের আস্থার প্রতীক নাবিস্কো এবারও মেলায় অংশ নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে তৈরি করেছে আলাদা আগ্রহ ও উৎসাহ।

মেলার শুরু থেকেই নাবিস্কো স্টলে লক্ষ করা গেছে সব বয়সি মানুষের সরব উপস্থিতি। জনপ্রিয় বিস্কুটের পাশাপাশি নতুন পণ্যের প্রদর্শনী দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। রঙিন ও আধুনিক স্টল ডিজাইন, পরিচ্ছন্ন পরিবেশ এবং গোছানো উপস্থাপনার কারণে নাবিস্কোর স্টলটি মেলার অন্যান্য স্টলের তুলনায় সহজেই দৃষ্টি আকর্ষণ করছে।

বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের ভিড়ে স্টলটি সারাক্ষণই প্রাণচাঞ্চল্যে মুখর থাকে। আগত দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পণ্যের মান, স্বাদ ও নতুন পণ্যের তথ্য জানতে পারছেন। এ ক্ষেত্রে নাবিস্কোর কর্মীদের আন্তরিক আচরণ ও সহযোগিতা ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মিরপুর থেকে আগত দর্শনার্থী রুবেল হোসেন বলেন, ‘নাবিস্কোর বিস্কুট আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। মেলায় এসে একসাথে সব পণ্য দেখার সুযোগ হয়েছে। নতুন কিছু পণ্যও ভালো লেগেছে।’

পুরান ঢাকা থেকে আগত মামুন হোসেন জানান, ‘স্টলটা খুব সুন্দর করে সাজানো। বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছে। নাবিস্কোর পণ্যের প্রতি আমাদের বিশ্বাস আগের মতোই আছে।’

নাবিস্কো কর্তৃপক্ষ জানায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে সরাসরি ভোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনই তাদের মূল লক্ষ্য। এতে একদিকে যেমন ব্র্যান্ডের প্রতি আস্থা আরও দৃঢ় হচ্ছে, অন্যদিকে গ্রাহকদের মতামত ও চাহিদা জানার সুযোগ তৈরি হচ্ছে।

উত্তরা থেকে আগত দম্পতি নিশু ও ফরিদ জানান, ‘বাণিজ্য মেলায় নাবিস্কোর স্টলটি আমাদের বেশ ভালো লেগেছে। পরিচ্ছন্ন পরিবেশে সব পণ্য একসাথে দেখা ও জানার সুযোগ মিলছে। পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

সব মিলিয়ে বলা যায়, বাণিজ্য মেলায় নাবিস্কো বিস্কুটের অংশগ্রহণ শুধু একটি পণ্যের প্রদর্শনী নয়; বরং এটি দেশীয় খাদ্য শিল্পের অগ্রযাত্রা এবং ভোক্তার সঙ্গে সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক উদাহরণ।