ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যেসব এলাকায় ২১ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৬ এএম
তিতাস গ্যাসের লোগো। ছবি : সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে ২১ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটী, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এ ছাড়া এর আশপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।