× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪২ পিএম

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি শ্রমিকদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪২ পিএম

বেতন-বোনাসের দাবিতে  নারায়ণগঞ্জে শ্রমিকদের মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

বেতন-বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ঈদের আগে সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সামনে ঈদ। আমাদের দেশের শ্রমজীবী মানুষ কেবল ঈদ এলে কিছু কেনাকাটা ও ভালো খাবারের প্রত্যাশা করে। কিন্তু মালিকরা ঠিকমতো বেতন-বোনাস পরিশোধ করে না। ফলে ঈদের সময় শিল্প এলাকাগুলোতে অস্থিরতা ও সংকট তৈরি হয়।

বক্তারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমায় বেসিক বেতনের সমান বোনাস দেওয়া হয়। কিন্তু গার্মেন্টস খাতে কোনো নিয়ম মেনে বোনাস দেওয়া হয় না। কোথাও বেসিকের অর্ধেক বোনাস, কোথাও বোনাস না দিয়ে ৫০০ বা এক হাজার টাকা পর্যন্ত বকশিস দেওয়া হয়। আবার অনেক কারখানায় ঈদের ছুটির আগের দিন বোনাস দেওয়া হয়। ফলে শ্রমিকরা ন্যূনতম কেনাকাটা করে বাড়িতে যেতে পারেন না। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

বক্তারা বলেন, মালিকদের তালবাহানার কারণেই কারখানাগুলোতে এই অসন্তোষ দেখা দেয়। ঈদের অন্তত ১০ দিন আগে শ্রমিকদের বোনাস ও সব বকেয়া পরিশোধ করা হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ২০ রোজার মধ্যে বোনাস, চলতি বেতন ও সব বকেয়া পাওনা পরিশোধ এবং ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই না করার দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক রুহুল আমিন সোহাগ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবীর এবং গাবতলী পুলিশ লাইনের তাগারপাড় শাখার সভাপতি মোফাজ্জল হোসেন।

Link copied!