× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

বেশি ভাড়া রাখায় দুই বাস কাউন্টারকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরে বাস ভাড়া বেশি রাখার দায়ে দুইটি টিকিট কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের মাধ্যমে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানা করা দুই কাউন্টারের মধ্যে চাষাড়া এলাকার গোল্ডেন লাইন কাউন্টারকে ৫ হাজার টাকা এবং খানপুরে অবস্থিত ডলফিন এক্সপ্রেস কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এ সময় দুটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!