× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জের দিঘীবরাবো এলাকার রাসেলের ছেলে আফজাল হোসেন এবং সোনারগাঁও থানাধীন বেহাকুর এলাকার ইসলামের ছেলে আব্বাস।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত সোমবার ভোররাতে যাত্রামুড়া বউবাজার এলাকায় স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তার সামনে স্ত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ সোমবার বিকেলে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মঙ্গলবার (২৩ মার্চ) গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!