× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩৪ পিএম

নারায়ণগঞ্জে হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এ সময় র‍্যাব, জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।

রোগী ও স্বজনদের অভিযোগ, তারা রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল অগ্রাধিকার ভিত্তিতে পাইয়ে দিত এবং অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতো।

অভিযানে ঘটনাস্থল থেকে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আব্দুল মান্নানকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। রোগীরা যাতে কোনো হয়রানি ছাড়াই স্বচ্ছভাবে চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হাসপাতালটির আবাসিক সার্জন ডা. আব্দুল কাইউম বলেন, ‘দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। রাতের বেলায় মাদকাসক্তদের বিচরণ বেড়ে যায়, যারা দিনে দালালচক্রের সঙ্গে জড়িত থাকে বলে অভিযোগ রয়েছে। তিনি হাসপাতাল এলাকায় নিয়মিত র‍্যাব ও পুলিশের টহল জোরদার এবং মেডিকেল পুলিশ ব্যবস্থা চালুর দাবি জানান।’

Link copied!