× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০২:৪৪ পিএম

সোনারগাঁয়ে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০২:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট’ কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই কারখানায় সিলিন্ডার লোড-আনলোডের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কর্মস্থলে কাজ করছিলেন মেহেদী। সিলিন্ডার স্থানান্তরের সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারগাঁ থানাপুলিশ। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কুমার আর্চায্য বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। সিলিন্ডারটি কীভাবে বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!