× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

আড়াইহাজারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

এসময় আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহাম্মদ জুয়েল, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আনসার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজার মনিটরিং, বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ দমন, উপজেলায় গরু চুরি রোধ, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!