× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে বাধা, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযানে বাধা দেন নামধারী বিএনপি নেতা মাসুদ বাঙ্গালী, তার স্ত্রীসহ কয়েকজন নারী-পুরুষ। এ সময় তাদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

রোববার (১০ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে অবৈধ দোকান উচ্ছেদে বাধা দেন নামধারী বিএনপি নেতা মাসুদ বাঙ্গালী, তার স্ত্রীসহ কয়েকজন নারী-পুরুষ। এ সময় তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মাসুদ বাঙ্গালী ও তার সমর্থকরা বিএনপি নেতাদের অপমান ও হেনস্তা করেন।

এ সময় বিএনপির নেতারা জানান, সিদ্ধিরগঞ্জ পুল মোড়ে অবৈধভাবে সড়ক দখল করে দোকান বসানোর কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এতে আদমজী ইপিজেডগামী শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না। এমনকি জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতেও ভোগান্তি পোহাতে হয়। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, গাজী মনির, রওশন আলী চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, যুবদল নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া, জুয়েল রানা, মানিক, নূরউদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Link copied!