× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:২১ এএম

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:২১ এএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন আব্দুল কাদের (৫০), মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) এবং রাকিব (১৬)।

সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ে গেলে ভর্তি করা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে তারা বাসায় গিয়ে দেখেন, একই পরিবারের চারজন দগ্ধ অবস্থায় পড়ে আছেন।

পরে জানা যায়, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক ছিলেন। তারা ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে চারজনকে হাসপাতালে আনা হয়েছে।

তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি করা হয়েছে এবং আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক।

রূপালী বাংলাদেশ

Link copied!