× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৪২ পিএম

সোনারগাঁয়ে ইয়াবা-হেরোইনসহ ২ কারবারি আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৪২ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ মে) রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার নুর আলম মিয়ার ছেলে লিমন (৩৫) এবং বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও কেরানীগঞ্জ জুড়াইনের লিটনের ছেলে মো. সিয়াম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাত সোয়া নয়টার দিকে সোনাপুরস্থ পিএনবি ডেন্টাল কেয়ারের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে মাদকসহ আটক করা হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সোনারগাঁকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Link copied!