× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২২ পিএম

রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২২ পিএম

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল। ছবি : রূপালী বাংলাদেশ

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ সক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৮ জুন) সকালে তিনি প্রকল্পের পানির উৎস লাইন এলাকা এবং শোধনাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ ঢাকা ওয়াসা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় রাজধানীর জন্য বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইনশা-আল্লাহ আগামী এক বছরের মধ্যে ঢাকা ওয়াসার মাধ্যমে এ প্রকল্পের পানি সরবরাহ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ পানি সুবিধা পাবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।

মির্জা ফখরুল প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ফেজ চালু হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ফেজ মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা অর্জন করবে প্রকল্পটি।

রূপালী বাংলাদেশ

Link copied!