ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রূপগঞ্জে খেয়াঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর এলাকার খেয়াঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।