ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার আলোচিত জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম থেকে র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চিরিরবন্দর থানার জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সাদেকুল ইসলাম এবং ২ নম্বর আসামি মো. সাকিব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাদের গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত এই জোড়া হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।