× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাজহারুল ইসলাম, সোনারগাঁ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৯:৪৫ এএম

খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে: মামুনুল হক

মাজহারুল ইসলাম, সোনারগাঁ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৯:৪৫ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ খুনি হাসিনা মানুষের উপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। শুধু গুম, খুন করেনি প্রতিটি সেক্টরে করেছেন দুর্নীতি ও লুটপাট। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

২০ অক্টোবর রবিবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর ইসলামি মহাসম্মেলন মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যেখানে কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে দলমত নির্বিশেষে সবাইকে এক সাথে প্রতিহত করতে হবে। এই দেশে যারা আওয়ামী লীগ করেছে তারা তওবা করে সারাজীবনের জন্য সরে আসুন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে দেশ থেকে পালানোর সময় লাগেজ করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের প্রতিই মায়া নেই দেশের মানুষের প্রতি মায়া থাকবে কি ভাবে? এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম খুনের সাথে জরিত তাদের এই দেশে এনে বিচার করা হবে।

গণসমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমদ প্রমূখ।

আরবি/জেডআর

Link copied!