ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবশেষে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনজুর এলাহী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মনজুর এলাহী। গত ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মনজুর এলাহী।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেও নরসিংদী-৩ (শিবপুর) আসনটি ফাঁকা রাখা হয়।

পরে আরও বিভিন্ন আসনে মনোনয়ন ঘোষণা হলেও নরসিংদী-৩ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।