× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:১০ পিএম

নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন: শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ারের ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ এবং ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, ‘মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানার মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাত জনকে আটক করা হয়। পরে তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ সুপার মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক জানান, ‘নির্বাচনের আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি মামলা, মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

Link copied!