× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৮ এএম

‘ডিসি-এসপিরা রেফারি, নির্বাচন হবে উৎসবমুখর ও নিরপেক্ষ’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৮ এএম

বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি : সংগৃহীত

বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে জেলা প্রশাসন ও পুলিশ নির্বাচনের সময় নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, তার প্রতি ভোট দিন। কে কাকে ভোট দিয়েছে, তা কেউ জানতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি বা রক্তপাত যেন না ঘটে। জেলা প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে; কোনো দল বা ব্যক্তির প্রতি আনুকুল্য থাকবে না। যদি থাকে, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন। তাদের কাজ হবে রেফারির মতো। আমাদের লক্ষ্য এক—একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন আয়োজন করা, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল-ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, ছাত্ররা ভোটের প্রক্রিয়া নজর রাখবে। নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব ভোটের মূল্য রক্ষা করা। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!