× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১২ পিএম

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝে নিচ্ছেন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ৫টি আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনি এলাকার ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩৪৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭৯৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

Link copied!