× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০২:৪৬ পিএম

‘অন্যায়কে প্রতিহত করার শিক্ষা ঈদুল ফিতর থেকে নিতে হবে’

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০২:৪৬ পিএম

বক্তব্য দেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ইসলামের মূল বাণী হলো শান্তি। এই শান্তির বাণী অনুসরণ করে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অন্যায়কে প্রতিহত করার শিক্ষা ঈদুল ফিতর থেকে নিতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই। বিশ্বের কোথাও মুসলমানরা বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। 

তিনি সবাইকে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে মহান আল্লাহ তায়ালার রহমত আমাদের ওপর বর্ষিত হবে এবং মুসলমানরা বিশ্বে তাদের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে।’

তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। ইসলাম, রাসূল (সা.) ও আল্লাহর প্রদর্শিত পথে চললে কোনো অপশক্তিই মুসলমানদের ক্ষতি করতে পারবে না।

Link copied!