× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:১৭ পিএম

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন তোফাজ্জল হোসেন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের রাজনৈতিক জীবনের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তিনি ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে হরতাল পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়ণগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। ২০১৮ সালের গণতান্ত্রিক আন্দোলনে এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি থেকে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন।

এছাড়া তিনি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চারদলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

তিনি নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধানও ছিলেন।

Link copied!