× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:০১ এএম

নরসিংদীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সঙ্গে মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:০১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে মানবতাবিরোধী অপরাধের তদন্তে সহায়তা জোরদার করতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

শনিবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, শহিদুল ইসলাম সরদার, মার্জিনা রায়হান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল এস. এম. মইনুল করিম, প্রসিকিউটর তানভীর হাসান জোহা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আউয়াল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মজিদ শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সভায় শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের অংশগ্রহণকারী, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিডিও ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তদন্ত দলের কাছে সরবরাহের আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!