× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৫৪ পিএম

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার এক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৫৪ পিএম

গ্রেপ্তার হাফিজুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার হাফিজুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সানেরবাড়ী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধায় ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 

পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামিকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Link copied!