নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী ও ১ জন পুরুষসহ মোট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। অভিযানে বেলাবো থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দীন ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন