× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:০৩ এএম

সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:০৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর সাজীপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. নাহিদ হোসেন (১০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সে রামশার কাজীপুর গ্রামের মো. হেলাল উদ্দীনের ছেলে এবং রামশার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নাহিদ তার বাবার সঙ্গে ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে নলডাঙ্গা যাওয়ার পথে নলডাঙ্গা উপজেলা মোড়ে আরেকটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা সাত দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। অবশেষে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবারও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের নিরাপত্তা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এসব ব্যাটারিচালিত চার্জার ভ্যান বিআরটিএর অনুমোদনবিহীন ও অবৈধ।

এ ধরনের দুর্ঘটনা কমাতে অবৈধ চার্জার ভ্যানের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!