বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌর শহরের বনপাড়া ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মমিনের সভাপতিত্বে ও শিক্ষিকা উম্মে হাবিবা খাতুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম।
সেখানে বিশেষ অতিথি ছিলেন: বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা মো. শহীদ উল্লাহ গাজী, স্কুলের পরিচালক জিয়াউর রহমান জুয়েল ও সাংবাদিক সাইফুর রহমান। এ ছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনেরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রেণিতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মো. হাবিবুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন