নাটোর সদর উপজেলায় একটি আমবাগান থেকে জুয়েল রানা নামের নিখোঁজ এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, জুয়েল রানা মঙ্গলবার বিকেলে পণ্ডিতগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বুধবার সকালে নিজ গ্রামের একটি আমবাগানে গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পারিবারিক কারণে ওই শ্রমিক আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


