ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বল্প খরচে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:২৬ এএম
নাটোরের নলডাঙ্গায় ড্রিম ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় স্বল্প খরচে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি করেছে ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার। 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় দিকে নলডাঙ্গা উপজেলা মোড়ে ড্রিম ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ও প্রপান ফিলিং স্টেশনের পরিচালক আকরাম হোসেন ডলার।

বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন, নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক, আবুল বাসার আজাদ লাভলু, জয়পুরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জাপানি ভাষা শিক্ষা কোর্স, ট্রেড কর্মকর্তা ও আবুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের পরিচালক জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশি ভাষা শিক্ষা তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং দেশ বিদেশে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ইংরেজি ও জাপানিজসহ বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যা তরুণদের দেশ ও বিদেশে কর্মসংস্থানে সহায়ক হবে। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে শেষে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।