নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ করছিলেন ধনগর ইউনিয়নের টিসিবির ডিলার মিজানুর রহমান।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জোহরের নামাজের সময় টিসিবির ডিলার মিজানুর রহমান মসজিদে নামাজ পড়তে যান। সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির প্রায় দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর।
বিষয়টি জানাজানি হলে মাঠে নামে থানা পুলিশ। মাত্র ৫ ঘণ্টার মধ্যে সন্ধ্যা ৬টার দিকে টাকাসহ বাড়ি থেকে চোরকে আটক করে নলডাঙ্গা থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার পূর্ব মাধনগর গ্রামের রুমমান সরদার (৩৩)।
নলডাঙ্গা থানার ওসি মো. নুরে আলম জানান, থানা পুলিশের অভিযানে মাত্র ৫ ঘণ্টার মধ্যে ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


