× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৬:২১ পিএম

বাঁশ বাগানে ১০ হাজার লিটার জ্বালানি তেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৬:২১ পিএম

জব্দ করা জ্বালানি তেল। ছবি- সংগৃহীত

জব্দ করা জ্বালানি তেল। ছবি- সংগৃহীত

নাটোরের সিংড়ায় একটি বাঁশ বাগানে মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ তেল মজুতের অভিযোগে মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত রুবেল ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে এবং সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তল্লাশি করে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন এ ধরনের কাজ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা তৎপর রয়েছি।

‎তিনি বলেন, স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!